Main Menu

জৈন্তাপুরে মহা তাবু জলসা-১৮ উদ্বোধন

জৈন্তাপুর প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটস জৈন্তাপুর উপজেলার উদ্যেগে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩দিন ব্যাপি মহাতাবু জলসার উদ্বোধন করা হয়েছে।
১৮ মার্চ রবিবার বিকাল ৪টায় বাংলাদেশ স্কাউটস জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে জৈন্তাপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের পরিচালনায় এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেনর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল তালুকদার, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ আজম খাঁন, আবু সাফায়াৎ মুহাম্মদ শাহে দল ইসলাম, প্রধান শিক্ষক মাষ্টার আব্দুল জলিল, প্রধান শিক্ষক আবুল হাসেম ৷
এছাড়া উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান হতে আগত স্কাউটস দলের শিক্ষক মন্ডলী সহ স্কাউটস দল সমুহ৷
প্রধান বক্তার বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন- স্কাউটস দল শৃংখলা কর্তব্য ও দক্ষতার সাথে বিদ্যালয়ে কাজ করে থাকে ৷ পড়া লেখার পাশাপাশি স্কাউটস তাদের কার্যক্রম পরিচালনা করছে ৷ তিনি এ অনুষ্টান আয়োজকদের ধন্যবাদ জানিয়ে স্কাউটসের মহাতাবু জলসার উদ্বোধন ঘোষনা করেন ৷

Share





Related News

Comments are Closed