ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারান্তরীণ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ এ কর্মসূচির ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ২৪ মার্চ (শনিবার) ঢাকা মহানগর ছাড়া দেশের সকল থানা, পৌরসভা ও কলেজগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আগামী ২৫ মার্চ (রবিবার) দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed