সুনামগঞ্জে অর্ধদিবস পরিবহন ধর্মঘট পালিত
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ-সিলেট সড়কের দুই পাশ প্রশস্তকরণ এবং জেলার অভ্যন্তরিণ সকল সড়ক সংস্কারের দাবিতে রোববার (১৯ মার্চ) সুনামগঞ্জে অর্ধদিবস পরিবহন ধর্মঘট ও সড়ক ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। দুপুরে জেলা প্রশাসকের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেন তারা।
ধর্মঘটের ফলে সুনামগঞ্জ জেলার সকল আন্তঃউপজেলা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। ধর্মঘট চলাকালে বিভিন্ন মোড়ে ব্যক্তিগত যানবাহনেও শ্রমিকরা বাধা দিয়েছে বলে জানা গেছে।
ধর্মঘটে অংশ নেয়া শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরেই সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত না হওয়ার কারণে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন তারা। প্রতিনিয়ত এ সড়কে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এক সঙ্গে ২টি বাস ক্রসিং ও ওভারটেক করা যাচ্ছে না এ সড়কে। বার বার সড়ক প্রশস্তকরণের দাবি জানিয়ে আসলেও তা আমলে নিচ্ছেন না কর্তৃপক্ষ।
গত ১২ মার্চ সুনামগঞ্জ-সিলেট সড়কসহ জেলার গুরুত্বপুর্ণ উপজেলাগুলোর সড়ক সংস্কারের ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করেন পরিবহন শ্র্রমিকরা। এসময় ১৮ মার্চের মধ্যে সংস্কার কাজ শুরু না হলে সড়ক ভবন ঘেরাওসহ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম দেয়া হয়েছিল। বেধে দেওয়া সময়ের মধ্যে সড়ক সংস্কারের কার্যক্রম শুরু না হওয়ায় রোববার সকাল ৬টা থেকে ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা।
রোববার দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশন এলাকার পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের অফিসের সামনে থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক ভবন ঘেরাও করার চেষ্টা করেন। তবে পুলিশ পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীদের সড়ক ভবনের প্রধান গেটে আটকে দেয়। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিক-মালিক সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোজাম্মেল হক, মহা সচিব নুরুল হক, সিএনজি অটো রিকশা মালিক সমিতির সভাপতি তাজিদুর রহমান, অটো টেম্পু অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়ন সভাপতি মছন মিয়া, বাস মিনিবাস মালিক গ্রুপের সাবেক সভাপতি আব্দুল মান্নান, মহা সচিব মোহাম্মদ জুয়েল মিয়া, কোষাধ্যক্ষ মোরশেদ আলম, সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত মুকুল, জগন্নাথপুর বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুকুল বাবু, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির, সহ সভাপতি মো. সুন্দর আলী, সিএনজি অটোরিকশা টেক্সিকার মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, কার্যকরি সদস্য মাহমুদুল হাসান টিপু, রুহুল হাসান রূপক, রুবেল মিয়া, অটো টেম্পু অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন কালা, কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন তালুকদার, কার্যকরী সদস্য মোবারক হোসেন, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নুর উদ্দিন, বাস শ্রমিক রুট কমিটির সভাপতি সেতু মিয়া, কার্যকরী সভাপতি আরিফ মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকার সুনামগঞ্জ সিলেট মহাসড়ক ও আঞ্চলিক সব সড়কের মেরামতের জন্য ১৪০ কোটি টাকা বরাদ্দ দেয়ার পরও সড়কের উন্নয়নে কাজ শুরু হয়নি। সড়কগুলো ভাঙ্গা থাকায় বিভিন্ন সময় দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীসহ চালকরা প্রাণ হারায়।’ তাই আগামী বর্ষা আসার আগেই সকল সড়ক মেরামতের দাবি জানান বক্তারা। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ার দেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed