স্বামীর পরকিয়ায় বাধা দেয়ায় স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন
সজিব খান, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় স্বামীর পরকিয়া প্রেমে বাধা দেয়ায় স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দিল এক পাষন্ড স্বামী । ঘটনাটি ঘটেছে উপজেলার আলীপুরা ইউনিয়নের মধুপুরা গ্রামের মীরা বাড়িতে। গুরুতর আহত গৃহবধূ রোবিনা বেগম (৩০) মধুপুরা গ্রামের আফজাল মীরার মেয়ে এবং খইসাখালী গ্রামের শাহীন দফাদারের ছেলে সোহান দফাদারের স্ত্রী। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
শনিবার সকালে আহত গৃহবধূকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মুহাম্মদ আল-আমিন গৃহবধূর অবস্থা আশংকা জনক দেখে গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে গৃহবধূর পিতা আফজাল মীরা জানান, আমার মেয়ে ও জামাই বৃহস্পতিবার আমার বাড়িতে বেড়াতে আসে। ওই রাতেই কথা কাটাকাটির এক পর্যায়ে আমার মেয়ের জামাই আমার মেয়ের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে ঘর থেকে পালিয়ে যায়। পরে আমি জানতে পারি আমার মেয়ের জামাই এক নারীর পরকিয়া প্রেমে পড়েছিল। সেই সূত্র ধরেই ওই রাতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. চুন্নু হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ব্যাপারে দশমিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed