Main Menu

রাজধানীতে বাইক দুর্ঘটনায় ২ ছাত্রের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড়ে মোটরসাইকেল (বাইক) নিয়ন্ত্রণ হারিয়ে রিফাত হোসেন (২০) ও জাহাঙ্গীর আলম (২২) নামে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুজন।

শনিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন চালক রাব্বী (২০) ও পথচারী আনিসুর।

নিহতের বন্ধু রাজু জানান, তারা তেজগাঁও এলাকায় থাকেন। ভোরে মাওয়া থেকে তিন বন্ধু মোটরসাইকেলে করে তেজগাঁও এলাকার বাসায় ফিরছিলেন। পথে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড়ে এলে আনিসুর নামে এক পথচারী রাস্তা পার হওয়ার সময় রাব্বী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং আনিসুরের উপর উঠিয়ে দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে তিন আরোহীসহ আনিসুর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

রিফাত শাহিন কলেজে ও রাব্বী অন্য একটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন জানান, আহত তিনজনের মধ্যে জাহাঙ্গীরের অবস্থা গুরুতর। পরে তাকে তার পরিবারেরর লোকজন অন্য একটি হাসপাতালে নিলে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। আহত দুজন ঢামেকে চিকিৎসাধীন।

Share





Related News

Comments are Closed