‘পাঁচ কোটি’ টাকার সোনাসহ বিমানের দুই কর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পাঁচ কোটি টাকার সোনাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।
আটককৃতরা হলেন, শাহিনুর ইসলাম ও খন্দকার রুহুল আমিন। দুজনই বিমানের ফ্লাইট ক্যাটারিং সার্ভিসের বাবুর্চি পদে কাজ করেন।
ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানের পালকি নামে উড়োজাহাজ থেকে সোনার চালানের সাথে শাহিনুর ও রুহুল আমিনকে আটক করা হয়।
তিনি বলেন, আটক সোনার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। কালো স্কচটেপে মোড়ানো প্রতিটি প্যাকেটে ২০টি করে মোট ৮০টি সোনার বার উদ্ধার করা হয়। প্রতিবারের ওজন ১১৬ গ্রাম। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৯ কেজি ৩০০ গ্রাম।
বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেল পাঁচটার দিকে সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকায় আসে বিমান বাংলাদেশের উড়োজাহাজ পালকি। যাত্রীরা বের হওয়ার পর উড়োজাহাজের ভেতর পড়ে থাকা খাবারের প্যাকেট আনতে ট্রলি নিয়ে যান রুহুল আমিন ও শাহিনুর।
বের হওয়ার সময় ট্রলি তল্লাশি করেন প্রিভেনটিভ টিমের সদস্যরা। ওই সময় ট্রলির ভেতর দুটি বক্সের ভেতর চারটি প্যাকেট পাওয়া যায়।
বিমান বাংলাদেশের দুই বাবুর্চি রুহুল আমিন ও শাহিনুরের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হবে বলেও জানান এ উর্ধ্বতন কর্মকর্তা।
খবর: চ্যানেল আই অনলাইন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed