কোম্পানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু ইব্রাহিম বাহিনীর প্রধান ইব্রাহিম মাঝি (৪৬) নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মার্চ) ভোরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের চর আমজাদ এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইব্রাহিম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উড়িরচর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মৃত ছেরাজ কামলার ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতির অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
চরএলাহী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) এর অভিযানে ইব্রাহিম নিহত হন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed