সিলেটে ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর আম্বরখানায় ছাদ থেকে পড়ে মদন মোহন কলেজের ছাত্র রবিউল হাসান রাসেল (২৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে আম্বরখানার বরকতিয়া ভবনের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাসেল সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের মোল্লাহাতা গ্রামের নুরুল হাসান মটনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরকতিয়া ভবনে ব্যাচেলররা মেস করে থাকেন। কলেজ ছাত্র রাসেলও ওই ভবনের একটি কক্ষে থাকতেন। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে তিনি পা পিছলে ওই ভবনের ছাদ থেকে পড়ে যান। এসময় তিনি সড়কের পাশের বৈদ্যুতিক তারে গিয়ে পড়েন। এতে তার ছিড়ে রাসেলের পুরো শরীর পুড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কলেজ ছাত্রের মৃত্যুর খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাসেলের মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যায়।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশররফ হোসেন জানান, বিদ্যুতের তারে জড়িয়ে এক যুবকের মৃত্যুর খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যায়। এদিকে শুক্রবার বিকেলে মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed