বিশ্বনাথে আগুনে পুড়ল ৫টি বসতঘর, ২০ লাখ টাকার ক্ষতি
বিশ্বনাথ প্রতিনিধি :সিলেটের বিশ্বনাথে অগ্নিকান্ডে ৫টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৫মার্চ) রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সদস্যরা।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় রায়পুর গ্রামের আব্দুল হকের বসত ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আব্দুল হক, আসিক উদ্দিন, আব্দুল রউফ, এমরান আহমদ ও আব্দুল হান্নানের টিনসেড দালান ঘরে (বসতঘর) আগুণ ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক এলাকার লোকজন প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ৫টি পরিবারের বসতঘর ও ঘরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুণ নিয়ন্ত্রণে আনতে গিয়ে অন্তত ৬জন আহত হয়েছেন। আহতদের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫টি পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ আব্দুল হক ও এমরান আহমদ।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed