শাবি’র নাট্যকর্মীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সম্মিলিত নাট্য পরিষদের সদস্য সংগঠন, দিক থিয়েটারের সাধারণ সম্পাদক জুয়েল রানা ও নাট্যকর্মী জাহিদ হাসান-এর উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল ৫টায় সিলেট নগরীর রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামের সম্মুখে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। কর্মসূচিতে সিলেটের বিভিন্ন নাট্যদলের নাট্যকর্মী ও সংগঠকরা উপস্থিত ছিলেন।
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন- প্রগতিশীল মুক্ত চিন্তার নাট্যকর্মীদের উপর হামলা অত্যন্ত লজ্জাজনক। বক্তারা শাবি’র নাট্যকর্মীর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত দোষীদের সনাক্ত করে শাস্তির আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোরালো আহ্বান জানান।
বক্তারা বলেন, নাট্য ও সংস্কৃতি কর্মীরা সবসময় অন্যায় অবিচার ও সকল ধরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের সাংস্কৃতিক পরিবেশনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করে। নাট্যকর্মীদের উপর এ ধরণের হামলা স্বাধীন সংস্কৃতি চর্চাকে বাঁধাগ্রস্থ করে। তারা ঐক্যবদ্ধভাবে যেকোন ধরণের ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তন সভাপতি নাট্যজন অম্বরিষ দত্ত, শাবিপ্রবি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমন্বয়ক মেহেদী কবির, দিক থিয়েটারের সাধারণ সম্পাদক এহসান শুভ।
প্রতিবাদ কর্মসূচীতে উপস্থিত ছিলেন- সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তন সভাপতি নিরঞ্জন দে যাদু, প্রাক্তন সভাপতি এডভোকেট সৈয়দ মনির হেলাল, নাট্যসংগঠক জহির খান লায়েক, এনামুল মুনির, বাবুল আহমেদ, খোয়াজ রহিম সবুজ, ইন্দ্রানী সেন, হুমায়ুন কবির জুয়েল, মোস্তাক আহমদ, অরুপ শ্যাম বাপ্পী, সুপ্রিয় দেব শান্ত, রিমা দাস, তনু দ্বীপ প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed