সিলেটে জিহাদি বই ও ছোরাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকা থেকে জিহাদি বই ও ছোরাসহ এক যুবকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত বুধবার রাতে শাহী ঈদগাহ মিনার এলাকায় গোপন বৈঠককালে তাকে আটক করা হয়। এসময় তার সাথে আরো কয়েকজন থাকলেও তারা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মার্চ) আটক রায়হানুল ইসলাম চমনকে তাকে আদালতে তোলা হলে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আদালত পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী বলেন, শাহী ঈদগাহ মিনার এলাকায় বুধবার রাতে গোপন বৈঠককালে পুলিশ অভিযান চালায়। এসময় সহযোগীরা পালিয়ে গেলেও চমনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা করেছে।
অমূল্য কুমার আরও জানান, বৃহস্পতিবার তাকে মহানগর হাকিম তৃতীয় আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। আদালতের বিচারক হরিদাস কুমার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed