Main Menu

জৈন্তাপুরে তিন গাজা বিক্রেতা অাটক

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: জৈন্তাপুরে মাদক নির্মূলের লক্ষে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ গাজা বিক্রেতাকে অাটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৩টায় জৈন্তাপুর বাস ষ্টেশন সংলগ্ন ইউনিয়ন ভূমি অফিস এলাকায় অভিযান পরিচালনা করে ৩জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
অাটককৃতরা হলো জৈন্তাপুর উপজেলার নিজপাট মাহুতহাটি গ্রামের রেনু মিয়ার ছেলে কয়েছ মিয়া (২৮), একই গ্রামের মৃত মগলাই মিয়ার ছেলে অাব্দুস শুকুর (৩০) ও একই গ্রামের অাব্দুর রহমানের ছেলে সুহেল অাহমদ (২৮)৷
এলাকাবাসী অারও জানান এরা দীর্ঘদিন হতে সীমান্তের অপার হতে ভারতীয় বিভিন্ন ধরনের মাদক ও মাদকজাত দ্রব্য বাংলাদেশে এনে যুব সমাজকে ধ্বংস করছে৷ এছাড়া অাটককৃতরা ভারতীয় শিলং তীরের টুকেন ব্যবসাও করে বলে জানান এলাকাবাসী। ইতোমধ্যে কয়েক দফা শিলং তীরের বই সহ পুলিশের হাতে অাটক হয় তারা৷ পরে স্থানীয় মোবাইল কোর্টের মাধ্যেমে অর্থদন্ড দিয়ে ছাড়া পায়। কিন্তু ছাড়া পাওয়ার পরই তারা বীরদর্পে তাদের কার্যক্রম পরিচালনা করে অাসছে ৷
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার সেকেন্ড অফিসার এসঅাই ইন্দ্রনীল ভট্টাচার্য রাজন জানান অাটককৃতদের বিরুদ্ধে মাদক অাইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed