Main Menu

সিলেটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। রায়ের পাশাপাশি দন্ডপ্রাপ্ত আসামীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
বুধবার দুপুরে সিলেটের জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আসামীর নাম মো: নাজিম উদ্দিন (৩২)। সে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের চারাবই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত আসামী পলাতক ছিলো।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ৩ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে সিলেট সদর পূর্ব সার্কেলের মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর দক্ষিণ সুরমার যমুনা মাকের্টের দক্ষিণ পাশের নতুন রেলওয়ে স্টেশনের সামনের রাস্তায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো: নাজিম উদ্দিনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩ লক্ষ টাকা দামের ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে সিলেট সদর পূর্ব সার্কেলের মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর মো: সাইফুল ইসলাম ভূঁইয়া বাদি হয়ে তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। যার নং- ১ (০৩-১০-১১)। দায়রা ১১২৩/১১।
দীর্ঘ তদন্ত শেষে ২০১১ সালের ২৪ অক্টোবর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সিলেট উপ-অঞ্চল সদর রেঞ্জের তত্ত্বাবধায়ক মোহাম্মদ হাবীব তৌহিদ ঈমাম একমাত্র আসামী মো: নাজিম উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন এবং ২০১৩ সালের ১৫ জানুয়ারী থেকে আদালত এ মামলার বিচারকার্য শুরু করেন। দীর্ঘ শুনানী ও ৭ জন সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামী মো: নাজিম উদ্দিনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর টেবিল ১ (খ) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে উল্লেখিত রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে স্পেশাল পিপি এডভোকেট নওসাদ আহমদ চৌধুরী ও স্টেট ডিফেন্স এডভোকেট ফখরুল ইসলাম মামলাটি পরিচালনা করেন।

Share





Related News

Comments are Closed