কাঠমান্ডু রুটে বন্ধ ইউএস-বাংলা’র ফ্লাইট
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-কাঠমান্ডু রুটে ইউএস-বাংলা বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ।
বুধবার (১৪ মার্চ) ইউএস-বাংলা’র জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) কামরুল ইসলাম সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের দোষ না থাকলে কেন তাদের ছয় কর্মকর্তাকে বদলি করা হলো? তিনি বলেন, দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ওই ছয় কর্মকর্তার মানসিক আঘাত প্রশমনে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, কাঠমান্ডু ফ্লাইট আপাতত বন্ধ থাকলেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটগুলোতে ইউএস-বাংলার ফ্লাইটগুলো স্বাভাবিকভাবেই চলছে।
সোমবার (১২ মার্চ) কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়। আর এই দুর্ঘটনার দুইদিন পর এই সিদ্ধান্ত নিলো ইউএস-বাংলা’র কর্তৃপক্ষ।
২০১৪ সালে যাত্রা শুরু করা ইউএস-বাংলা বিমান সংস্থাটি বর্তমানে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি কলকাতা, সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর, মাসকাট, দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed