Main Menu

জাবি ক্যাফেটেরিয়ায় ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী সাকিব আহমেদ সোমবার দুপুরে ক্যাফেটেরিয়ায় খাবার সময় চলন্ত ফ্যান খুলে পড়ে দূর্ঘটনার শিকার হয়েছেন।
ঘটনাস্থলে থাকা নাটক ও নাট্যতও্ব বিভাগের শিক্ষার্থী আলি আশরাফ আকাশ বলেন, দুপুর দেড়টার দিকে সাকিব সহ আমরা কয়েকজন খাবার খাওয়ার জন্য ক্যেফেটেরিয়াতে যাই। এসময় হঠাৎ বিকট শব্দে সাকিবের মাথার উপরে থাকা ফ্যান চলন্ত অবস্থায় খুলে পরে।
এতে ফ্যানের ব্লেড লেগে তার মুখের বিভিন্ন অংশ কেটে যায়। সেখান থেকে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সাকিবের মুখে তিনটি সেলাই দেয়া হয়। ডাক্তার তাকে শক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে বলছে এবং এক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছে।

এ ঘটনার পর উপস্হিত শিক্ষার্থীরা জানান কর্তৃপক্ষের উদাসীনতার কারনে এ ধরনের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক প্রেফেসর বশির আহমেদ বলেন “এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা দু্ঃখ প্রকাশ করছি। আহত শিক্ষার্থীর বিভাগের সাথে কথা বলে তার চিকিৎসার ব্যায়ভার বিশ্ববিদ্যালয় বহন করবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে এর জন্য মনিটরিং বৃদ্ধি করা হবে”।

Share





Related News

Comments are Closed