ফেঞ্চুগঞ্জে চার চেয়ারম্যান প্রার্থীসহ ১৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ চেয়ারম্যান প্রার্থীসহ ১৫ জন প্রার্থী মনোয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
১২ মার্চ প্রত্যাহারের দিন ৩ নং ঘিলাছড়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথী আব্দুল কাদির জিলা, সেজিম রানা, ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথী পারভেজ আহমেদ, ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথী সনজিদ আলী মনোয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
৫ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১১ জন প্রাথী মনোয়ন প্রত্যাহার করে নিয়েছে। সংরক্ষিত এছাড়া মহিলা সদস্য পদে ১ জন প্রাথীর বয়স জনিত কারণে প্রাথীতা বাতিল হয়ে যায়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নিবাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল জানিয়েছেন, চুড়ান্ত প্রাথী হিসাবে ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত পদে ১২ জন, সাধারণ পদে ৫৭ জন, মাইজগাও ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন সংরক্ষিত পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩৪ জন, ঘিলাছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত পদে ৯ জন, সাধারণ পদে ৫০ জন,উত্তর কুশিয়ারা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৬ জন প্রাথী, সংরক্ষিত পদে ১০ জন, সাধারণ পদে ৪৬ জন প্রার্থী।
উত্তর ফেঞ্জুগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন, সংরক্ষিত পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৪১ জন প্রাথী মনোনীত হয়েছে।
আগামিকাল ১৩ মার্চ মঙ্গলবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
উপজেলার ৫ ইউনিয়নে বিএন পি মনোনীত ৫ জন প্রাথী, আওয়ামীলীগের মনোনীত ৫ জন প্রাথী, লাঙ্গল প্রতিকে ১ জন, এবং ১০ জন স্বতন্ত্র প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed