সিলেট রাগীব-রাবেয়া মেডিকেলে শোকের ছায়া
বৈশাখী নিউজ ডেস্ক: নেপালের কাঠমন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার বিধ্বস্ত হওয়া বিমানের যাত্রী সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ১৩ শিক্ষার্থীর সকলেই নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ ধারণা করছেন। এদের মধ্যে ১১জন ছাত্রী ও দুইজন ছাত্র রয়েছেন। এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্টদের খোঁজ খবর নিতে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থীরা ছুটে আসেন ক্যাম্পাসে।
তারা সকলেই নেপালের নাগরিক। চুড়ান্ত বর্ষের পরীক্ষা শেষ হওয়ায় তারা ছুটি কাটাতে নিজ দেশে যাচ্ছিলেন বলে জানিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তাদের এখনও কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
শিক্ষার্থীরা হচ্ছেন- ১৯তম ব্যাচের সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্নিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, চুরু বারাল, শামিরা বেনজারখার, আশ্রা শখিয়া ও প্রিঞ্চি ধনি।
জালালাবাদ রাগীব রাবেয়া রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন বলেন, বিধ্বস্ত হওয়া বিমানে আমাদের ১৩জন শিক্ষার্থীর সকলেই সম্ভবত নিহত হয়েছেন বলে প্রাথমিক তথ্যে তারা জেনেছেন।
তিনি বলেন, চুড়ান্ত বর্ষের পরীক্ষা শেষে ফলাফল প্রকাশের জন্য দুই মাসের মতো সময় লাগে। সাধারণ রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত কোন এসাইনমেন্ট থাকে না। তাই ওই সময়ে সকলেই নিজেদের বাড়িতে চলে যায়। নেপালের শিক্ষার্থীরাও গতকাল রোববার ঢাকা হয়ে তাদের দেশে যাচ্ছিলো।
তিনি আরও জানান, আমরা নেপালি অন্য শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। একই সাথে তাদের দূতাবাসের সাথেও যোগাযোগ করা হয়েছে। প্রাথমিক ভাবে সকলেই নিহত হয়েছেন বলে ধারণা করছেন তারা।
এদিকে ওই মেডিকেলে বর্তমানে ২৫০জন নেপালি নাগরিক পড়ছেন।
এদিকে, মর্মান্তিক এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে-কলেজের পতাকা অর্ধনমিত রাখা, ক্লাস সাসপেন্ড ও কালো ব্যাজ ধারণ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed