খালেদা জিয়ার মুক্তির দাবীতে সিলেটে সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেট মহানগর বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। সোমবার বেলা ৩টায় নগরীর কোর্ট পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি সালেহ আহমদ খছরু, সিসিকের প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, ললিক আহমদ চৌধুরী, আনোয়ার হোসেন মানিক, এম মখলিছ খান প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed