Main Menu

বিধ্বস্ত হওয়া বিমানে ছিলেন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ১৩ নেপালী শিক্ষার্থী

বৈশাখী নিউজ ডেস্ক: নেপালে ইউএস বাংলার দুর্ঘটনা কবলিত বিমানে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ১৩ জন শিক্ষার্থী ছিলেন। নেপালী নাগরিক এসব শিক্ষার্থী ইউএস বাংলার বিমানে করে নেপালে যাচ্ছিল।

জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নেপালে অবস্থানরত ওই কলেজের কনসালট্যান্টের বরাত দিয়ে তিনি জানান, সেখান থেকে ১৩ জনের একটি তালিকা পাঠানো হয়েছে। তবে, তাদের ভাগ্যে কি ঘটেছে-তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ফজলুর রহমান।

এই বিমানে রাগীব রাবেয়া মেডিকেল কলেজের নেপালী শিক্ষার্থী হলেন- সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্নিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, চুরু বারাল, শামিরা বেনজারখার, আশ্রা শখিয়া ও প্রিঞ্চি ধনি।

১৯তম ব্যাচের এই শিক্ষার্থীরা ফাইনাল প্রুফ দিয়ে ছুটিতে নিজেদের দেশে বেড়াতে গিয়েছিলেন।

কলেজের একটি সূত্র জানায়, কলেজের এমবিবিএস ফাইনাল পরীক্ষা শেষ করে তারা দুই মাসের ছুটিতে নিজেদের দেশে যাচ্ছিল।

প্রসঙ্গত, সোমবার (১২ মার্চ) দেশটির নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে  অবতরণের সময় স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের এ ঘটনায় ৫০জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম।

Share





Related News

Comments are Closed