সিলেটের শ্রেষ্ঠ ইউএনও কোম্পানীগঞ্জের আবুল লাইছ
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের গৃহীত পদক্ষেপ সমূহের যথাযথ বাস্তবায়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বাল্যবিবাহ নিরোধ, পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখাসহ নানা কাজের স্বীকৃতি স্বরুপ তাকে সেরা উপজেলা নির্বাহী অফিসার নির্বাচন করা হয়।
বুধবার (৭ মার্চ) সিলেট নগরীর রিকাবিবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়াম হল রুমে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিনে সিলেটের বিভাগীয় কমিশনার মোছাম্মৎ নাজমানারা খানুম তার হাতে সেরা ইউএনও’র ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন। এসময় জেলা প্রশাসক নুমেরী জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব (মহা-পরিচালক, উপ-আঞ্চলিক সহযোগিতা কেন্দ্র) সুব্রত রায় মৈত্র উপস্থিত ছিলেন।
মুহাম্মদ আবুল লাইছ গত বছরের ২৬ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দেন।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed