Main Menu

নির্মম বর্বরতা !

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে আপন ভাইকে ফাঁসাতে ৬ বছরের শিশুকন্যা মাইশাকে হাত কেটে হত্যা করেছে পাষন্ড পিতা মামুনুর রশীদ। ৭ মার্চ বুধবার বিকালে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের জলসী গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, মামুনুর রশীদের আপন ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ভাইদের ফাঁসাতে গিয়ে সবার অজান্তে তারই শিশুকন্যা মাইশার হাতের আঙ্গুল কেটে ঘরের ভেতরে শুঁইয়ে রাখে। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মাইশা মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এদিকে দোয়ারাবাজার থানা পুলিশ পাষন্ড পিতা মামুনুর রশীদকে গ্রেপ্তার করেছে।
দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুকে গুরুতর আহত করার পর মামুন মেয়ে ও স্ত্রীকে ঘরের ভেতরে অবরুদ্ধ করে রাখে। গ্রামবাসী শিশুটিকে রক্ষায় এগিয়ে আসার চেষ্টা চালালে সে বটি দা নিয়ে গ্রামবাসীর দিকে তেড়ে আসে। খবর পেয়ে ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিতে উদ্ধার করে হাসপাতালে প্রেরণের চেষ্টা করে। কিন্তু, পথিমধ্যেই সে মারা যায়। শিশুটির ডান হাত কব্জি থেকে সিটকে পড়ে এবং ঘাড় লটকে যায় বলে জানান ওসি। এ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি মারা যায়। ওসি জানান, মামুন মধ্যপ্রাচ্যে ছিল। মাত্র ১৫ দিন আগে সে দেশে আসে।

Share





Related News

Comments are Closed