Main Menu

রাজধানীতে ট্রাক চাপায় অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার কদমতলীর শ্যামপুরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ট্রাকচাপায় আফসানা আক্তার (২০) নামে এক অন্তঃসত্বা নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্বামী আবদুল আজিম।

আবদুল আজিম ও তার স্ত্রী মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জ যাওয়ার পথে শ্যামপুরের লালমসজিদের সামনে গেলে মোটরসাইকেলটি স্লিপ কেটে রাস্তায় পড়ে যায়। তার স্ত্রী মোটরসাইকেল থেকে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক আফসানাকে চাপা দিয়ে চলে যায়।

এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী আবদুল আজিম জানান, তার স্ত্রী সাত মাসের অন্তঃসত্বা ছিলেন। তাদের বাড়ি খুলনার খালিসপুরে। রাজধানীর কুড়িলে একটি বাসায় ভাড়া থাকতেন তারা।

Share





Related News

Comments are Closed