Main Menu

শাহজালাল (রহঃ) মাজার থেকে ভুয়া মহিলা পুলিশ আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের হযরত শাহজালাল (র.) এর মাজার থেকে জুলি আক্তার ইভা ওরফে শ্যামলী আক্তার রুবা (১৮) নামের এক ভুয়া নারী পুলিশকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে মাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জুলি আক্তার ইভা ওরফে শ্যামলী আক্তার রুবার গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুরে। তার পোশাকের নেম প্লেটে পাপিয়া আক্তার নাম লেখা রয়েছে।

সিলেট কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন বলেন, ওই নারী পুলিশের পোশাক পরে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল মাজার এলাকায়। এ সময় পুলিশ তার পরিচয় জানতে চাইলে তিনি বিভ্রান্তিমূলক কথা বলেন। পরে পুলিশ তাকে আটক করে।

তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় শখের বসে পুলিশের পোশাক পরেছেন। তার বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে তাকে কোর্টে প্রেরণ করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

Share





Related News

Comments are Closed