Main Menu

জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশবরেণ্য শিক্ষাবিদ ও বিশিষ্ট লেখক অধ্যাপক ড. মো: জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফ্রেন্ডস পাওয়ার স্পোর্টিং ক্লাবের আয়োজনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো: জাফর ইকবাল স্যারের চাচাতো ভাই মঞ্জুর হাসান গোলাপ, সিলেট মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার সভাপতি বেলাল আহমদ, সাধারণ সম্পাদক শাকিল আহমদ, মানবাধিকার কমিশনের সিনিয়র সদস্য আরিফুর রহমান রোহান, ন্যাপ সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক এড. ইসমত ইবনে ইসহাক, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৃষ্ঠপোষক সদস্য রকি দেব, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য প্রশান্ত মালাকার, রাজীব সরকার রাজদ্বীপ।
এছাড়াও সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ সভাপতি তাহের হোসেন, জুবায়ের আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জন দাস, হৃদয় ঘোষ অনিক, সাংগঠনিক সম্পাদক রক্তিম রায়, অর্থ সম্পাদক সৌরভ তরফদার, প্রচার সম্পাদক তাকদির উল­াহ জাকির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তপন কুমার গুপ, ধর্ম সম্পাদক রাহাত আব্দুস সাহিদ, সদস্য সম্পাদক শেখ আহমদ জাহেদ, সাংস্কৃতিক সম্পাদক মামুনুর রশীদ, সদস্য আকাশ দেবনাথ, বিজয় কৃষ্ণ সরকার, পরেশ দাস, মো: আক্তার হোসেন, আলমগীর ইসলাম তপু, মো: মনিরুল ইসলাম, হিমেল দাস রিকি, আরিফ আরমান জিসান, সাজন চন্দ সাগর, প্রিতম মিত্র প্রান্ত, আবীর দে প্রমূখ।

Share





Related News

Comments are Closed