সিলটিভির পরীক্ষামূলক অনুষ্ঠান পরিকল্পনা
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট অঞ্চলে প্রথম অনলাইন টেলিভিশন সিলটিভির পরীক্ষামূলক দৈনিক অনুষ্ঠান পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। ঐতিহাসিক সাতই মার্চ থেকে এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পরিকল্পনায় রয়েছে, প্রতিদিন সকাল ১১টায় সিলেট থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম নিয়ে সরাসরি অনুষ্ঠান ‘পত্রিকায় সিলেট প্রতিদিন’, দুপুর ১২টায় সরাসরি ‘সংবাদ সংক্ষেপ’, দুপুর ১টায় ‘দুপুরের সংবাদ’, বিকেল ৩টায় বিষয় ভিত্তিক সরাসরি অনুষ্ঠান ‘বিশ্লেষণ’, বিকেল ৫টায় ‘বিকেলের সংবাদ’, সন্ধ্যা ৭টায় সিলেট অঞ্চলের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের খবর নিয়ে পর্যালোচনামূলক সরাসরি অনুষ্ঠান ‘অনলাইন সর্বশেষ’, রাত ৯টায় মুক্তিযুদ্ধ, নারী, শিশু, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা, বিজ্ঞান, ইতিহাস, প্রকৃতি, পরিবেশ, হাওর, উন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান ‘আলাপচারিতা’ এবং রাত ১১টায় ‘রাতের সংবাদ’।
তবে শুক্রবারে আপাতত ‘পত্রিকায় সিলেট প্রতিদিন’, ‘সংবাদ সংক্ষেপ’, ‘দুপুরের সংবাদ’ ও ‘বিশ্লেষণ’ প্রচারিত হবেনা। সরাসরি অনুষ্ঠানগুলো সিলটিভির ফেসবুক পেইজে (SYL TV) দেখা যাবে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed