জাতীয় পাঠ দিবসে সিলেটে র্যালি ও আলোচনা সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় পাঠ দিবস উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসন, পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি কমিশনার উম্মে সালিক রুমাইয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেটের নবাগত জেলা প্রশাসক নুমেরী জামান।
উপস্থিত ছিলেন- সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কামান্ড সুব্রত চক্রবর্তী জুয়েল, কালিঘাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কামান্ড মোঃ মনাফ খান, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক মোঃ আলা উদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ উমেহা বিভা, সিলেট ট্রেড সেন্টার ভ্যাজিট্যাবিল মার্কেটের সাধারন সম্পাদক মোঃ ছাদ মিয়া, জামিল চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক শংকর দাস, জেলা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক মোঃ জহিরুল হোসেন প্রমুখ।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed