Main Menu

কমলগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব ভবনের কাজ শুরু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে স্বাধীনতার ৪৬ বছর পর কমলগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব তিন তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ভবনের বেইজ ঢালাই কাজের মাধ্যমে কমলগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের বসার স্থায়ী জায়গা হলো। নতুন প্রেসক্লাব ভবনের বেইজ ঢালাই কাজ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোকতাদির হোসেন পিপিএম, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, সাধারণ সম্পাদক (চ: দা:) মো: আব্দুল মুক্তাদির, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সুব্রত দেব রায় (সঞ্জয়), আব্দুর রাজ্জাক রাজা, শাব্বির এলাহী, নুরুল মোহাইমিন মিল্টন, মোস্তাফিজুর রহমান, আর কে সুমেন, আসহাবুর ইসলাম, সীতারাম বিন, অলক চন্দ্র দেব, ডা: নুরুল ইসলাম প্রমুখ।

Share





Related News

Comments are Closed