Main Menu

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল মঙ্গলবার (৬ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে মানববন্ধন এবং বৃহস্পতিবার (৮ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালিত হবে।

রবিবার (৪ মার্চ) সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা করেন।

Manual4 Ad Code

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন,যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ,সহ- প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code