বিশ্বনাথ নিউজ ২৪ -কে ল্যাপটপ উপহার
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথের প্রথম ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম-কে একটি ল্যাপটপ উপহার দিয়ে পোর্টালের অগ্রযাত্রায় সামিল হলো খাজাঞ্চী জনকল্যাণ ট্রাস্ট ইউকে।
রোববার রাতে বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে ‘বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’ আয়োজিত এক মতবিনিময় সভায় পোর্টাল কর্তৃপক্ষের হাতে ল্যাপটপটি তুলেন দেন খাজাঞ্চী জনকল্যাণ ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক মো. বখতিয়ার খান।
‘বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক এমদাদুর রহমান মিলাদের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পোর্টালের চেয়ারম্যান মোঃ মিছবাহ উদ্দিন, উপদেষ্ঠা মো. বখতিয়ার খান, যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- পোর্টালের স্টাফ রিপোর্টার নূর উদ্দিন, মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর রিডার্স ক্লাবের সভাপতি শামসুল ইসলাম মোমিন।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed