Main Menu

বরগুনা ও নবীনগরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদের মাঝের (বিহঙ্গ) চরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সঙ্গে বনদস্যু হাসান বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ দুই দস্যু নিহত হয়েছেন।

সোমবার (৫ মার্চ) ভোরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব।

Manual1 Ad Code

বরিশাল র‌্যাব-৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

তিনি জানান, সকালে পাথরঘাটার বলেশ্বর নদের মাঝের (বিহঙ্গ) চর এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের বনদস্যু হাসান বাহিনী সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২ বনদস্যুর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

এদিকে, একইদিন ভোর সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়নের হাওর ভাঙ্গা ব্রীজ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাবেদ মিয়া (৪০) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নবীনগর থানার পাঁচ পুলিশ সদস্য আহত হয়।

Manual1 Ad Code

নিহত ডাকাত সদস্য জাবেদ মিয়া কাইতলা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত ইদন মিয়ার ছেলে।
ওসি ইমতিয়াজ আহমেদ জানান, নিহত জাবেদ মিয়া নবীনগর থানা পুলিশের তালিকাভুক্ত দ্বিতীয় শীর্ষ সন্ত্রাসী এবং হত্যা, ডাকাতিসহ ৯ মামলার আসামি। তাকে রবিবার রাত ৮টার দিকে গ্রেফতার করা হয়।পরে তাকে স্থানীয় শিবপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এক পর্যায়ে সে পুলিশের কাছে স্বীকার করে, কাইতলা হাওর ভাঙ্গা ব্রীজের নিচে তার ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র লুকানো আছে। পরে রাত ৪ টার দিকে হাওর ভাঙ্গা ব্রীজ এলাকায় পৌঁছালে আগে থেকে উৎ পেতে থাকা জাবেদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের বন্দুকযুদ্ধ চলাকালে ডাকাত জাবেদ ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এসময় নবীনগর থানার ৩ উপ-পরিদর্শক এবং কনস্টেবলসহ ৫ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় ডাকাত দলের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশীয় পাইপগান, ৬ রাউন্ড গুলি ৪টি রামদা উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহত ডাকাত সদস্যের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় নবীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code