Main Menu

হামলাকারী ফয়জুলের বাবা-মা’র আত্মসমর্পন

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুলের বাবা মাওলানা আতিকুর রহমান ও মা মিনারা বেগম জালালাবাদ থানায় আত্মসমর্পন করেছেন। রোববার রাত ১১টায় তারা থানায় আত্মসমর্পন করলে পুলিশ তাদের আটক করে।
জালালাবাদ থানার সহকারী কমিশনার জ্যোতির্ময় দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শনিবার বিকেলে অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার পর শহরতলীর শেখপাড়ার বাসা তালাবদ্ধ করে পালিয়ে যায় ফয়জুলের পরিবার। এরপর তাদের আত্মীয়দের সহায়তায় রোববার রাতে তারা আত্মসমর্পন করে।
এর আগে রোববার বিকেলে হামলাকারী ফয়জুর রহমানকে পুলিশ হেফাজতে দেওয়া হয়। এরপরই পুলিশ তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করে। আহত অবস্থায় ফয়জুর সেখানে চিকিৎসাধীন আছেন।
গত শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি অনুস্টানে ফয়জুর রহমানের অতর্কিত ছুরিকাঘাতে গুরুতর আহত হন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। এসময় ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্ররা হামলাকারী যুবককে ধরে পিটুনি দেন। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ওই যুবককে শিক্ষা ভবনের একটি কক্ষে রাখেন। ফয়জুর রহমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী কুমারগাঁওয়ের শেখপাড়ার বাসিন্দা। তাঁর মূল বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ের কলিয়ার কাপনপুরে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code