Main Menu

ড. জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কনস্টেবল ক্লোজড

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ড. মুহম্মদ জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ আব্দুল ওয়াহাব (মিডিয়া) বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রত্যাহার করা দুই পুলিশ সদস্যের নাম তিনি জানাননি।
তিনি জানান, এ দুজন কনস্টেবল ড. জাফর ইকবালের সাথে সার্বক্ষনিক দায়িত্ব পালন করতো। গত শনিবার বিকেলে হামলার ঘটনার পর রোববার রাতে তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

Share





Related News

Comments are Closed