Main Menu

হামলাকারী ফয়জুলকে পুলিশে হস্তান্তর

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর হাসান ওরফে ফয়জুল ওরফে শফিকুরকে পুলিশে হস্তান্তর করেছে র‌্যাব-৯। এরপরই পুলিশ ফয়জুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আব্দুল ওয়াহাব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার বিকালে ফয়জুলকে নিজেদের হেফাজতে পাওয়ার পর পুলিশ তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালের ৩য় তলার ২৭ নং কেবিনে রয়েছে। সুস্থ হওয়ার পর ফয়জুলকে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করবে জালালাবাদ থানা পুলিশ।
তিনি আরও জানান, জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় শাবির রেজিস্ট্রার ইশফাকুল হোসেন জালাবাদ থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় ফয়জুলকে গ্রেফতার দেখানো হবে।
সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার মাহবুবুল হক জানান, হামলাকারী ফয়জুলকে হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ। তার (ফয়জুল) শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাকে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হবে।’
উল্লেখ্য, গত শনিবার (৩ মার্চ) বিকেলে শাবিপ্রবির মুক্তমঞ্চে ইইই বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে জাফর ইকবালের উপর অতর্কিতে ছুরিকাঘাত করে ফয়জুর রহমান। তারপরই ছাত্রদের হাতে আটক হয় ফয়জুর। ফয়জুর রহমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী কুমারগাঁওয়ের শেখপাড়ার বাসিন্দা। তাঁর মূল বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ের কলিয়ার কাপনপুরে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code