Main Menu

সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের আধাবেলা কর্মবিরতি পালন

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে রোববার সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২১৭৪) সিলেট বিভাগে আধাবেলা কর্মবিরতি পালন করেছে। সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত কর্মসূচি চলাকালে প্রত্যেকটি ডিপো থেকে ফিলিং স্টেশন পর্যন্ত জ্বালানি পণ্য পরিবহন বন্ধ ছিল। এ সময় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ সিলেট বিভাগের বিভিন্ন পয়েন্টে অবস্থান করেন এবং পথসভায় মিলিত হন।
কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ বিভাগের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা সদর সংলগ্ন কৈলাশটিলা ও আরপিসিজিএল পয়েন্ট, জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস প্ল্যান্টের প্রধান গেইট, দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারস্থ মেঘনা ডিপো, পুরাতন স্টেশন রোডস্থ যমুনা ও পদ্মা ডিপোর বাইরে অবস্থান করেন। এছাড়া হবিগঞ্জের তেলিয়াপাড়া টার্মিনাল, মাধবপুর উপজেলা সদর, জগদীশপুর পয়েন্ট এবং রশিদপুর গ্যাস প্ল্যান্ট সংলগ্ন গেইট, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা সদরস্থ ৩টি ডিপো গেইট এবং সুনামগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে নেতৃবৃন্দ অবস্থান নেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসুচি পালন করেন।
ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সিলেট বিভাগীয় সভাপতি মোঃ চেরাগ আলী ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনসহ বিভাগীয় নেতৃবৃন্দের নেতৃত্বে গঠিত পৃথক পৃথক টিমে উপরোক্ত পয়েন্টসমুহে অন্যদের মধ্যে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিভাগীয় সহ-সভাপতি আব্দুল জলিল, সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক ছমির উদ্দিন, নির্বাহী সদস্য বশির মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, প্রবীণ শ্রমিক নেতা মনির হোসেন, নবীর হোসেন, মতছির আলী, কাপ্তান মিয়া, আব্দুল হান্নান, আব্দুল আলীম, মনির হোসেন মুন্না, লিলু মিয়া, আইয়ুব আলী, কুটি মিয়া, বাবুল মিয়া, হবিগঞ্জের মোঃ রাজু ফারুকী, ফয়সাল মিয়া, সুমন মিয়া, বেনু মিয়া, মঈন উদ্দিন, নুরুল ইসলাম, মৌলভীবাজারের বাদশা মিয়া, আবুল কাশেম, ইউনুছ মিয়া, সুনামগঞ্জের ছগির মিয়া, বদর উদ্দিন মকন, সিরাজুল ইসলাম প্রমুখ। কর্মসূচি চলাকালে প্রতিটি পয়েন্টে অবস্থানরত শ্রমিক নেতাদের টিমের সাথে সমন্বয় সাধনের দায়িত্ব পালন করেন শ্রমিক ফেডারেশন-এর পূর্বাঞ্চলীয় কমিটির প্রধান অফিস সহকারী মোঃ রকিব হাসান।
নেতৃবৃন্দ প্রতিটি পয়েন্টে স্থানীয় উপ-কমিটি কর্তৃক আয়োজিত পৃথক পৃথক পথসভায় বক্তব্য রাখেন। তারা বলেন, আমাদের ৪ দফা দাবি না মানা পর্যন্ত আমরা ক্ষান্ত হবো না। নেতৃবৃন্দ বলেন, আমরা প্রতীকী অর্থে আজ আধাবেলা কর্মবিরতি পালন করেছি মাত্র। শিগগিরই বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশন (রেজি নং-২১০০)-এর পূর্বাঞ্চলীয় কমিটির নির্দেশ অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তারা সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন-এর কর্মএলাকা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলাসমুহে কর্মরত প্রত্যেক ট্যাংকলরি শ্রমিককে সাথে নিয়ে দাবি আদায়ে রাজপথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ঘোষিত ৪ দফা দাবীর মধ্যে রয়েছে, ‘সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক পূর্বজারিকৃত গেজেট সংশোধনপূর্বক নতুন গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশানুযায়ী সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন-এর কর্মএলাকা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলাসমুহে কর্মরত প্রত্যেকটি ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাইনবোর্ড থেকে ‘ট্যাংকলরি’ শব্দটি অপসারণ, ইউনিয়নের হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি রাজু ফারুকী ও সম্পাদক ফয়সাল মিয়াকে বাহুবল থানা এলাকা থেকে পরিবহন শ্রমিক নামধারী কতিপয় সন্ত্রাসী ও চাঁদাবাজ কর্তৃক অপহরণ, শারীরিকভাবে নির্যাতন এবং ছিনতাই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের পাশাপাশি শ্রমিকদের জান-মালের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় পুলিশী ব্যবস্থা গ্রহণ, রাজপথে ট্যাংকলরি চলাচলে চাঁদাবাজ-মস্তানদের দৌরাত্ম, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড এবং পুলিশের দুর্নীতিবাজ কতিপয় সদস্য কর্তৃক বিনাকারণে ট্যাংকলরি আটক ও শ্রমিক নির্যাতনসহ হয়রানি বন্ধে বলিষ্ট পদক্ষেপ গ্রহণ এবং প্রতিটি গ্যাস ফিল্ড ও জ্বালানি ডিপোর কাছাকাছি নিরাপদ স্থানে শ্রমিকদের প্রয়োজনীয় সুবিধাসহ ট্যাংকলরি টার্মিনাল নির্মাণ।’ এসব দাবি আদায়ে গত ২৪ ফেব্রæয়ারি শনিবার উপরোক্ত কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code