Main Menu

জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় মামলা

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন সিলেটের জালালাবাদ থানায় এই অভিযোগ দায়ের করেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার বেলা ৩টায় মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলা নং-০৩। মামলায় আটক হামলাকারী ফয়জুল ইসলামের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।
শনিবার বিকেলে শাবিপ্রবির ক্যাম্পাসে অনুষ্ঠান চলার সময় অধ্যাপক জাফর ইকবাল হামলার শিকার হন। অনুষ্ঠানে তাঁর পেছনে থাকা ফয়জুর রহমান ওরফে ফয়জুল নামের এক যুবক ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করেন। উন্নত চিকিৎসার জন্য জাফর ইকবালকে ঢাকার সিএমএইচে আনা হয়। পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা চলছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code