Main Menu

বিশ্বনাথে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Manual7 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মামুনকে গ্রেফতার করেছে। সে উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের সুখচান্দ আলীর ছেলে। শনিবার রাতে সিলেট শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এএসআই জামাল উদ্দিনের নেতৃত্বে সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট শহরে অভিযান চালায়। অভিযানে সাজাপ্রাপ্ত আসামি মামুনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতায়ালী থানায় মামলা রয়েছে। মামলা নং সিআর ৫৩৩ (১২) ১৩। আদালত ওই মামলায় তাকে এক বছরের সাজাপ্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি (তদন্ত) দুলাল আকন্দ বলেন, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে আজ রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code