Main Menu

ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শাবি ক্যাম্পাসে বিক্ষোভ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক বিক্ষোভ চলছে। রবিবার সকাল সাড়ে ৯টা থেকে এ বিক্ষোভ শুরু হয়।

Manual6 Ad Code

সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এছাড়া, শাবি শিক্ষক সমিতির উদ্যোগে ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন।

Manual6 Ad Code

এছাড়া, ড. জাফর ইকবালের ওপর নৃশংস হামলার প্রতিবাদে ক্যাম্পাসে গণস্বাক্ষর কর্মসূচি চলছে। দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ চলছিল।

Manual2 Ad Code

গত শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাবি ক্যাম্পাসে ইইই বিভাগের ফেস্টিভাল চলাকালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন ড. জাফর ইকবাল। বর্তমানে রাজধানীর সিএমএইচে তাঁর চিকিৎসা চলছে।

Manual3 Ad Code

এদিকে, ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনায় সর্বত্রই ক্ষোভ বিরাজ করছে। শনিবার রাতে সিলেটে গণজাগরণ মঞ্চ বিক্ষোভ করেছে। রোববার বিকেলে সিলেটে সমাবেশ সহ নানা কর্মসূচির আয়োজন চলছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code