Main Menu

তাহিরপুরে স্ত্রী খুন, স্বামী গ্রেফতার

Manual6 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। নিহতের নাম সরুফা আক্তার (৩০)। তিনি চারাগাঁও মাঝ হাটি গ্রামের আব্দুল মালেকের কন্যা। এঘটনায় একই গ্রামের হাসিম মুন্সির ছেলে ঘাতক স্বামী ওমর ফারুক মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও মাঝ হাটি গ্রামে পারিবারিক কলহের জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর স্ত্রী সরুফা আক্তারের সাথে তার স্বামী ওমর ফারুক মিয়ার কথা কাটাকাটি হয়। এক প্রর্যায়ে ওমর ফারুক মিয়া সরুফা আক্তারকে কেচি দিয়ে ডিল মারে। এতে সরুফা আক্তারের হাতে আঘাত লেগে কেচি পেটে বিধে যায়। সাথে সাথে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। পরে এক আত্নীয় বাড়িতে রাতে অবস্থান করে। শনিবার সকালে ঐ বাড়িতেই সরুফা আক্তার মারা যায়। তার মৃত্যুর পর পরিবারের লোকজন তাকে নিজ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘাতক স্বামী ওমর ফারুক মিয়াকে গ্রেফতার করে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code