Main Menu

সামনের দুই পা ছাড়াই জন্ম নিয়েছে গরুর বাছুর

Manual5 Ad Code

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে জন্ম হল দুই পা ওয়ালা একটি গরুর বাছুর, বাছুরটির সামনের দুই পা নেই । বাছুরটি একনজর দেখতে এলাকাবাসী ভীড় করছে।
গত ২২ ফেব্রুয়ারী সন্ধ্যায় উপজেলার ডোমার সদর ইউনিয়নের বড়রাউতা ডাঙ্গাপাড়া গ্রামের খগেন্দ্র নাথ রায়ের বাড়িতে এ বাছুরটি জন্ম নেয়। বাছুরটি দেখতে শত শত মানুষ খগেন্দ্র নাথের বাড়িতে ভিড় জমাচ্ছে।
খগেনের ভাবী শিল্পী রাণী রায় জানান, তাঁর দেবরের গাভি একটি দুই পা-ওয়ালা বাছুরের জন্ম দিয়েছে। বাছুরটির পেছনের দুটি পা থাকলেও সামনের দুটি পা নেই।
এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিদুল ইসলাম বলেন, বাছুরটি বর্তমানে সুস্থ আছে। তবে কতদিন সুস্থ থাকবে, তা বলা কঠিন। গাভির জিনগত সমস্যার কারণে এ ধরনের বাছুরের জন্ম হতে পারে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code