বিশ্বনাথে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
শ্বিনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে শিরিয়া বেগম (৪০) নামের দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের নোয়াগাঁও পূর্বপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মাসুক মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার (১মার্চ) দিবাগত রাতের কোনো এক সময় নিজ বসত ঘরের শিলিং ফ্যানের তীরের সঙ্গে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন। শুক্রবার সকালে তিনি ঘুম থেকে না উঠায় পরিবারের অন্য সদস্যরা তাকে ঘুম থেকে উঠার জন্য ডাকাডাকি করেন। এতে তার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে তাকে নিজ রুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে অবহিত করা হয়। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
বিশ্বনাথ থানার এসআই রফিকুল ইসলাম বাদল বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed