বিশ্বনাথে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ জগন্নাথপুরে উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ থেকে নিখোঁজের দুইদিন পর অটোরিকশা চালক বিসু মালাকারের লাশ সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে উদ্ধার করা হয়েছে। সে বিশ্বনাথ উপজেলার ভোগসাইল গ্রামের নিখিল মালাকারের ছেলে। শুক্রবার দুপুরে তার মৃতদেহ জগন্নাথপুর এলাকার একটি ডোবায় দেখতে পান স্থানীয় লোকজন। তাৎক্ষনিক বিষয়টি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিশ্বনাথ থেকে ছুটে যান নিখোঁজ চালকের পিতা ও গাড়ির মালিক। সেখানে গিয়ে তারা চালক বিসুর লাশ শনাক্ত করেন।
বিষয়টি নিশ্চিত করে অটোরিকশা চালকের গাড়ির মালিক মো. গৌছ আলী বলেন, চালক বিসুর মুখমন্ডল ঠিক মতো চেনা যাচ্ছেনা। তার শরীরের বিভিন্ন জায়গায় কাটা রয়েছে। তবে অটোরিকশাটি পাওয়া যায়নি বলে জানান তিনি।
এব্যাপারে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, বিষয়টি শুনেছি। লাশটি আমাদের এলাকায় নয়, জগন্নাথপুর এলাকায় পাওয়া গেছে।
উল্লেখ্য, গত বুধবার রাত থেকে অটোরিকশাসহ চালক বিসু মালাকার নিখোঁজ হন। এঘটনায় বিশ্বনাথ থানায় বৃহস্পতিবার সকালে সাধারণ ডায়েরী করা হয়।
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed