Main Menu

ঝালকাঠিতে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৬

মোঃ আল-আমিন, ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। এতে দলের ছয় নেতাকর্মী আহত হয়েছে। সোমবার সকাল ১০ টায় শহরের ফায়ার সার্ভিস সড়কে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মীরা জানান, খালেদা জিয়ার মুক্তি ও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা প্রদর্শনে পুলিশের হামলার প্রতিবাদে ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সামনে এগোলেই পুলিশ তাতে বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের উপর পুলিশ লাঠিপেটা করে। পুলিশ মিছিলকারীদের কাছ থেকে ব্যানার কেড়ে নিয়ে লাঠিপেটা করে। এতে ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম ও যুবদল নেতা আবদুল বারেকসহ ছয়জন আহত হন।
ঝালকাঠি থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

Share





Related News

Comments are Closed