Main Menu

শ্রীপুর পাথর কোয়ারীতে গর্ত ধসে শ্রমিকের মৃত্যু

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারীর পাড় ধসে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে৷তার নাম দেলোয়ার হোসেন (২৬)। সে উপজেলার চারিকাটা ইউনিয়নের লালা গ্রামের বাবুল মিয়ার ছেলে। এ ঘটনায় আরো অন্তত ১২জন আহত হয়েছে। সোমবার দুপুরে শ্রপিুর পাথর কোয়ারীর নাজিম উদ্দিনের মালিকানাধীন গর্তে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শ্রীপুরে পাথর কোয়ারীতে গর্ত থেকে পাথর উত্তোলন করতে যান শ্রমিকরা৷ দুপুর ১২টার দিকে নাজিম উদ্দিনের অরক্ষিত গর্তের পাড় ধসে পড়লে মাটি চাপায় ১০-১২ জন শ্রমিক আহত হন৷ তাদের মধ্যে দেলোয়ার গুরুতর আহত হন৷ স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করে৷ এখানে তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷ সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন৷ তবে আহত অন্য শ্রমিকরা বিভিন্ন ফার্মেসীতে চিকিৎসা নিয়ে বাড়ী চলে যান৷
এবিষয়ে এলাকাবাসী জানান সংশ্লিষ্ট প্রশাসনের উদাসিনতায় বার বার এ ধরনের দূর্ঘটনা ঘটছে৷ তারা বলেন পরিবেশ আইন অমান্যকরে পাথর খেকো চক্রের সদস্যরা যন্ত্র দানব এস্কেভেটার, পেলুডার, বোমা মেশিন ব্যবহার করে গভীর গর্ত থেকে পাথর উত্তোলন করে আসলেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন করছে না৷
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ মঈনুল জাকির শ্রমিক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷
এব্যাপারে গর্তের মালিক উপজেলার রুপচেং গ্রামের নাজিম উদ্দিনের মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়৷
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম বলেন- শ্রমিক নিহত হওয়ার সংবাদ পেয়েছি৷

Share





Related News

Comments are Closed