পাওনা টাকা ফেরত চাওয়ায় স্ত্রীকে নির্যাতন, স্বামী আটক
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলায় আব্দুল খালেক নামে এক ব্যক্তি মধ্যযুগীয় কায়দায় তার স্ত্রীকে নির্মমভাবে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে নির্যাতিত স্ত্রী পারভীন বেগম (২৭) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, উপজেলার নিজ সুন্দরখাতা গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল খালেক শ্যালিকা লাভলী বেগমের কাছে ৭০ হাজার টাকা নিয়ে জমি বন্ধক দেয়। এ টাকা ফেরত চাওয়ায় আব্দুল খালেক ক্ষিপ্ত হয়ে শ্যালিকার সাথে অসদাচরন করে। এক পর্যায়ে পারভীন বেগম স্বামীকে টাকা ফেরত দেয়ার জন্য চাপ দেয়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়।
গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আবারও ঝগড়া শুরু হলে শ্বশুর আবুল কাশেমের হুকুমে ছেলে আব্দুল খালেক ও তার লোকজন পারভীন বেগমকে রশি দিয়ে ঘরের খুঁটির সাথে বেধে নির্মম নির্যাতন চালায়। এমনকি তার পায়ুপথে গরুর বাধার খুট দিয়ে উপর্যুপরি আঘাত করে।
খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় পারভীনের ছোট ভাই জাহাঙ্গীর আলম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এর প্রেক্ষিতে স্বামী খালেককে আটক করেছে পুলিশ।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed