সিলেটে হোটেলে গলায় দড়ি বেঁধে যুবকের আত্মহনন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজারের হোটেল সবুজ বিপনীতে পাইপের সাথে গলায় দড়ি বেধে আত্মহত্যা করেছে সাজ্জাদুর রহমান (৩০) নামের এক যুবক। রোববার রাতে হোটেল কক্ষের তালা ভেঙ্গে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাজ্জাদুর সিলেট শহরতলীর জালালাবাদ থানার কান্দিগাও ইউনিয়নের জাঙ্গাইল গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র।
কতোয়ালী থানার এসআই খোকন সরকার জানান, গতকাল রোববার বেলা ১১টার দিকে হোটেল সবুজ বিপনীর সি ৬ নম্বর কক্ষে উঠেন সাজ্জাদুর রহমান। এরপর সন্ধ্যা হলেও দরজা না খোলায় রাত রাত ৯টার দিকে দরজা ভেঙ্গে প্রবেশ করে তার লাশ উদ্ধার করা হয়। হোটেল কক্ষের টয়লেটের সামনের একটি পাইপে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজ্জাদের লাশ পাওয়া যায়। তার আত্মহত্যার কারণ জানা যায়নি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed