Main Menu

গোলাপগঞ্জে মাজারে যুবক খুন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কাদিপুর গ্রামে এক যুবক খুন হয়েছেন। তিনি যুবলীগের রাজনীতি করতেন বলে জানা গেছে। তার নাম আফসার হোসেন (২২)। তিনি ভাদেশ্বর ইউনিয়নের উজান মেহেরপুর গ্রামের এনাম উদ্দিনের ছেলে। শনিবার দিবাগত গভীর রাতে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের কাদিপুর গ্রামে ফেরাই শাহ মাজারের বার্ষিক ওরসে এ খুনের ঘটনা ঘটেছে। ওরসে কয়েকজন যুবকের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে আফসারকে বুকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেয়ার পথে তারা মৃত্যু হয়।

গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী বলেছেন, এখনও মামলা হয়নি। পুলিশ ঘাতকদের গ্রেফতারের চেষ্টা করছে।

Share





Related News

Comments are Closed