Main Menu

ভোলাগঞ্জে গর্ত ধসে নিহত ২, আহত ৩

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ কোয়ারিতে রোববার রাতে গর্ত ধসে দুই পাথর শ্রমিক নিহত ও অপর ৩জন আহত হয়েছেন। আহত তিনজনকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আরো কয়েকজন শ্রমিক মাটি চাপা অবস্থায় থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
নিহতরা হলেন, সুনামগঞ্জের মুরাদপুর এলাকার আসকর আলীর ছেলে রুহুল আমিন (২২) ও একই এলাকার হযরত আলীর ছেলে মতিবুর (৩২)।
এ ঘটনায় আহত হয়েছেন রুহেল (১৮), রফিকুল (১৬) ও ফিরোজ আলী(৪৫)। এদের মধ্যে ফিরোজ আলীল অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান রাত সাড়ে ১১টায় নিহত দুজনের মরদেহ কোম্পানীগঞ্জ থানায় আনা হয়েছে।
স্থানীয় একটি সূত্র জানায়, ভোলাগঞ্জ কোয়ারির কালাইরাগ এলাকায় রাতে জেনারেটর চালিয়ে পাথর উত্তোলন করা হচ্ছিল। রাত সাড়ে ৯টায় গর্ত ধসে এ প্রাণহানির ঘটনা ঘটে।
এদিকে এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। দুর্ঘটনাকবলিত গর্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদের মালিকানাধীন বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed