Main Menu

রসিকের সাবেক মেয়র ঝন্টুর ইন্তেকাল

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু ইন্তেকাল করেছেন।

রোববার বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ……… রাজিউন)।

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথম মেয়র নির্বাচিত হন সরফুদ্দিন আহমেদ ঝন্টু। এর আগে তিনি এমপি, উপজেলা চেয়ারম্যান ও রংপুর পৌরসভার মেয়রও নির্বাচিত হয়েছিলেন।

চলতি মাসে তিনি অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে এয়ার অ্যাম্বলেন্সে ঢাকায় আনা হয়। অবস্থা গুরুতর হওয়ায় সাবেক মেয়রকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Share





Related News

Comments are Closed