ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কর্মসূচি ঘোষনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: চার দফা দাবী আদায়ের ব্যাপারে সুনির্দিষ্ট কোন সুরাহা না হলে আগামী ৪ মার্চ রোববার সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২১৭৪) সিলেট বিভাগে আধাবেলা কর্মবিরতি পালন করবে। সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত কর্মসূচি চলাকালে জ্বালানি তেল পরিবহন বন্ধ থাকবে।
গত ২৪ ফেব্রæয়ারি বিকেলে হবিগঞ্জের তেলিয়াপাড়াস্থ কার্যালয়ে বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশন (রেজি নং-২১০০)-এর পূর্বাঞ্চলীয় কমিটির জরুরী বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
উত্থাপিত দাবী সমুহের মধ্যে রয়েছে, ‘সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক পূর্বজারিকৃত গেজেট সংশোধনপূর্বক নতুন গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশানুযায়ী সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২১৭৪)-এর কর্মএলাকা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলাসমুহে কর্মরত প্রত্যেকটি ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাইনবোর্ড থেকে ‘ট্যাংকলরি’ শব্দটি অপসারণ, ইউনিয়নের হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি রাজু ফারুকী ও সম্পাদক ফয়সাল মিয়াকে বাহুবল থানা এলাকা থেকে পরিবহন শ্রমিক নামধারী কতিপয় সন্ত্রাসী ও চাঁদাবাজ কর্তৃক অপহরণ, শারীরিকভাবে নির্যাতন এবং ছিনতাই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের পাশাপাশি শ্রমিকদের জান-মালের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় পুলিশী ব্যবস্থা গ্রহণ, রাজপথে ট্যাংকলরি চলাচলে চাঁদাবাজ-মস্তানদের দৌরাত্ম, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড এবং পুলিশের দুর্নীতিবাজ কতিপয় সদস্য কর্তৃক বিনাকারণে ট্যাংকলরি আটক ও শ্রমিক নির্যাতনসহ হয়রানি বন্ধে বলিষ্ট পদক্ষেপ গ্রহণ এবং প্রতিটি গ্যাস ফিল্ড ও জ্বালানি ডিপোর কাছাকাছি নিরাপদ স্থানে শ্রমিকদের প্রয়োজনীয় সুবিধাসহ ট্যাংকলরি টার্মিনাল নির্মাণ করতে হবে।’
শ্রমিক ফেডারেশন-এর পূর্বাঞ্চলীয় কমিটির আহবায়ক এবং বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশন (রেজি নং-২১০০)-এর কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান ভ‚ইয়ার সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়নের সিলেট বিভাগীয় সভাপতি মোঃ চেরাগ আলী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, শ্রমিক নেতা এম জসিম উদ্দিন রানা, মোঃ রাজু ফারুকী, ফয়সাল মিয়া, আলমগীর আহমদ, মোঃ মনির হোসেন, বাদশা মিয়া, আইয়ুব আলী, বশির মিয়া, ওমর ফারুক, মোঃ সেলিম চৌধুরী, মোঃ সেলিম খান, আবুল কাশেম, বেনু মিয়া, নুরুল ইসলাম, মোঃ সুমন মিয়া প্রমুখ। পরিচালনা করেন শ্রমিক ফেডারেশন-এর পূর্বাঞ্চলীয় কমিটির প্রধান অফিস সহকারী মোঃ রকিব হাসান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়।
সভায় ঘোষিত শ্রমিক ফেডারেশন-এর সিলেট বিভাগীয় ইউনিয়নভ‚ক্ত শ্রমিকদের স্বার্থে উপরোক্ত ৪ দফা ন্যায্য দাবি মেনে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। অন্যথায় বাধ্য হয়েই নিরিহ শ্রমিকরা ঘোষিত কর্মসূচির পরও ধারাবাহিক কর্মসূচি প্রদানে বাধ্য হবে। সভায় উপরোক্ত ৪ দফা দাবি আদায়ের ব্যাপারে সোমবার থেকে সিলেট বিভাগীয় কমিশনার, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা বরাবরে স্মারকলিপি পেশ করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বর্ধিত সভায় আরো বেশ কয়েকটি সাংগঠনিক প্রস্তাব গৃহিত হয়।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed