Main Menu

বিএনপির কালো পতাকা প্রদর্শনীতে পুলিশী বাধা, আটক ৪২

বৈশাখী নিউজ ডেস্ক : গত ২২ ফেব্রুয়ারি রাজধানীতে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির পূর্বঘোষিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

শনিবার বেলা ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল সোয়া ১০টায় নয়াপল্টনে কিছু নেতাকর্মী জড়ো হয়ে কালো পতাকা প্রদর্শন করে। এসময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শনও করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে প্রায় শতাধিক নেতাকর্মী নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ৩০ মিনিট বিক্ষোভ করার পর হঠাৎ পুলিশ বিক্ষুদ্ধ নেতাকর্মীদের উপর চড়াও হয়। এ সময় আহত হন বেশ কয়েকজন মহিলা দলের নেত্রী। এসময় প্রায় ২৫জন নেতাকর্মীকে আটক করার অভিযোগ উঠেছে।

বেলা ১১টার দিকে পুলিশি বাধা উপেক্ষা করে ফের সড়কে এসে কালো পতাকা প্রদর্শন করতে চাইলে পুলিশ আবারো নেতাকর্মীদের উপর চড়াও হয়। এসময় ৫ জন নেতাকর্মীকে আটক করার অভিযোগ করেছে বিএনপি।

এর আগে সকাল ১০ টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকা থেকে আরেও ১২ নেতাকর্মীকে আটক করার সংবাদও পাওয়া গেছে।

সরেজমিনে দেখা গেছে, বিএনপি নেতাকর্মীদের সড়ক থেকে সরাতে এক পর্যায়ে পুলিশ জল কামানের নীল পানি নিক্ষেপ করে। তবে এমন পরিস্থিতিতেও পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

ইতিমধ্যে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুকসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা।

বেলা সোয়া ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের বাধার মুখে নয়াপল্টন কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থান নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।

বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস্য মোস্তা‌ফিজুর রহমান বাবুল, সা‌বেক সংর‌ক্ষিত এম‌পি রা‌শেদা বেগম হীরা ছাড়া আটক কারও নাম জানা সম্ভব হয়‌নি।

এ‌বিষ‌য়ে ম‌তি‌ঝিল জো‌নের ‌সি‌নিয়র সহকা‌রি পুলিশ সুপার মাজাহার ব‌লেন, জন সাধার‌ণের চলা‌ফেরা নি‌র্বি‌ঘ্ন কর‌তে, যানচলাচল স্বাভা‌বিক রাখ‌তে কিছু বিশৃঙ্খলা সৃ‌ষ্টিকারী‌দের আটক করা হ‌য়ে‌ছে। ‌‌নি‌শ্চয় অবগত আ‌ছেন আমরা বিগত‌দি‌নে বিএন‌পির শা‌ন্তিপূর্ণ কর্মসূ‌চি‌তে বাধা দেইনি।

Share





Related News

Comments are Closed